এরশাদ-তারানকো বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠকে বসবেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় প্রথম আলো ডটকমকে বলেছেন, এরশাদের বারিধারার বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির সূত্রগুলো বলছে, দেশের সাম্প্রতিক অবস্থা, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে এরশাদ তাঁর পর্যবেক্ষণ তারানকোর কাছে তুলে ধরবেন।