এরশাদ-পঙ্কজ সরন বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে গতকাল বুধবার একটি বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।
গতকাল বিকেলে এরশাদের বারিধারার বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাত্।
তবে এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনসহ প্রাসঙ্গিক বিষয়ে এরশাদ ও পঙ্কজ সরনের আলোচনা হয়েছে বলে জানা গেছে।