এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।