এরশাদ সিএমএইচের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে আজ বুধবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে।

এইচ এম এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তাঁর বয়স এখন ৯০ বছর।

জি এম কাদের সেখানে বলেন, খোদা না করুক, তার কিছু হয়ে গেলে কী হবে? এরশাদের নির্দেশিত পথে, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি চলবে।