এরশাদ সিঙ্গাপুর গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর গেছেন। গতকাল বুধবার বেলা পৌনে একটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হন। ২০ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদ সিঙ্গাপুর গেছেন। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই ব্যবসায়ীর সঙ্গে এরশাদের ইউনিয়ন ব্যাংকের অংশীদারত্ব আছে। মূলত তাঁকে দেখতেই এরশাদ সিঙ্গাপুর গেছেন। এর পাশাপাশি নিজের স্বাস্থ্য পরীক্ষাটাও করাবেন।বিমানবন্দরে এরশাদকে বিদায় জানাতে জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।