এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের সফরে আজ শুক্রবার সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি। জাপার পক্ষ থেকে জানানো হয়, এরশাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর ভাই ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও চেয়ারম্যানের একান্ত সচিব খালেদ আখতার।
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: গতকাল বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জোন এরশাদের সঙ্গে তাঁর বারিধারার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
গোলাম মসিহকে অব্যাহতি: গতকাল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহকে দলের প্রাথমিক সদস্যপদসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এরশাদ। গোলাম মসিহ দল থেকে পদত্যাগের আবেদন জানালে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।