এরশাদ সুস্থ, সকালে গলফ খেলেছেন: ফিরোজ রশীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, দলের চেয়ারম্যান (এইচএম এরশাদ) একদম সুস্থ। তিনি আজ সকালে গলফ খেলে এসেছেন।
আজ শনিবার বেলা দুইটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাজী ফিরোজ রশীদ।
কাজী ফিরোজ রশীদ আরও বলেছেন, রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ এম এরশাদ অবসর বা বিদেশে যাবেন বলে পত্রপত্রিকায় যে খবর এসেছে, তা ভিত্তিহীন।
জাপা চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র দাবি করেন, দলের মহাসচিব প্রধানমন্ত্রীর সাক্ষাত্ চেয়েছেন। সময় পেলেই তাঁর হাতে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে। জাতীয় পার্টি আগের অবস্থানেই আছে।