এরশাদ 'সহজাত মিথ্যাবাদী' বললেন বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ‘সহজাত মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করে তাঁর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শুধু নিজ দলের লোকজনের সস্তা হাততালি পাওয়ার জন্য কতখানি নিচে নামা সম্ভব তা গত শনিবার দেওয়া এরশাদের উক্তি থেকে আবারও প্রমাণিত হয়েছে।
এরশাদ গত শনিবার যুব সংহতির এক সভায় বলেছিলেন, ‘জিয়া হত্যা নিয়ে ব্লেমগেম চলছে। আমি জানি, জিয়া হত্যার সময় তাঁর রুমের পাশে কে ছিলেন। তাঁদের নিয়ে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করছেন।’—এরশাদের এ বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বি. চৌধুরী এ বিবৃতি দেন।
বি. চৌধুরী বলেন, ‘এরশাদ যে বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা যায়, তিনি আমার প্রতি ইঙ্গিত করেছেন। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার দিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁর কক্ষের অপর দিকের কক্ষে আমি একা ছিলাম না। ওই কক্ষে আমার সঙ্গে অন্য বিছানায় তৎকালীন জনশক্তি প্রতিমন্ত্রী সিলেটের মুহিবুল হাসানও ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া আমাদের পাশের কক্ষে ছিলেন আরেক মন্ত্রী আমিনা রহমান। তার পরের কক্ষে ছিলেন নিজাম চৌধুরী নামে বিএনপির এক শ্রমিকনেতা।