এরশাদকে আটক 'সাজানো নাটক': মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল শুক্রবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মান্না বলেন, র‌্যাব জানালা ভেঙে জোর করে এরশাদকে ধরে হাসপাতালে নিয়ে গেল। এটা পৃথিবীর ইতিহাসে অনন্য ঘটনা। এই ঘটনার মধ্যে শঠতা, মিথ্যাচার, ফাঁকিবাজি ও প্রতারণা আছে। তাঁর দাবি, জাতীয় পার্টিকে নির্বাচনে নিতেই এই ঘটনা সাজানো হয়েছে।

মান্না ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে এক মিনিট কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেন এবং সহিংসতার অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।