এরশাদকে ইফতারের দাওয়াত খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া  ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকেও ইফতারের দাওয়াত দিলেন বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৩ জুলাই জাতীয় সংসদের এলডি মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, তাঁর স্ত্রী রওশন এরশাদ ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদকে ইফতারের দাওয়াত দেওয়া হয়। আজ মঙ্গলবার রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসভবনে ইফতারের কার্ড বিএনপির পক্ষ থেকে পাঠানো হয়। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম এ কথা জানান।