এরশাদকে নিয়ে বিজ্ঞদের বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এইচ এম এরশাদ বলে যে একজন আসবেন বাংলাদেশে, এটা বিজ্ঞরা অনেক আগে থেকেই জানতেন। তাঁর জীবন যে রোমাঞ্চকর তাৎপর্যপূর্ণ হবে, এটাও তাঁদের অজানা ছিল না। এরশাদকে উদ্দেশ করে তাই বিজ্ঞজনেরা অতীতেই অনেক বাণী দিয়ে গেছেন। বাণীগুলো পরিবেশন করছেন আরেক বিজ্ঞ আহমেদ খান

এরশাদের কবিতা লেখা প্রসঙ্গে

সকলেই কবি নয়, কেউ কেউ কবি।

জীবনানন্দ দাশ

এক বিশেষ প্রেম থেকে বিশেষভাবে বিচ্ছিন্ন হওয়া বিষয়ে

বড়র প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

এরশাদের স্বৈরশাসন পতন নিয়ে

প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

আইজ্যাক নিউটন

গণতান্ত্রিক পন্থায় এরশাদের নির্বাচন করা প্রসঙ্গে

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।

রবীন্দ্রনাথ ঠাকুর

এরশাদের সামগ্রিক জীবন মূল্যায়ন করে

...বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি—আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম...

কাজী নজরুল ইসলাম

বিরোধী দল হয়েও গুরুত্ব না পাওয়া প্রসঙ্গে

পথিক, তুমি কি পথ হারাইয়াছ?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়