এরশাদকে মহাজোট ছাড়ার আহ্বান কাজী জাফরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মহাজোট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। তিস্তা অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে গতকাল রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির ভাষণে কাজী জাফর এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এখন মহাজটে পরিণত হয়েছে।দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতিকে দিকনির্দেশনা দিতে এই মুহূর্তে এরশাদের বিকল্প কোনো নেতৃত্ব নেই।’ তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে পদ্মা সেতুর পাশাপাশি আরিচা হয়ে আরেকটি সেতুও করা হবে।