এরশাদকে সিদ্ধান্তে অটল থাকার আহ্বান বাবুনগরীর
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদকে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার বর্তমান সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ ৫৫০ জন আলেম।
বাবুনগরী গতকাল শনিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।
জুনায়েদ বাবুনগরী আরও বলেন, বর্তমান গভীর রাজনৈতিক সংকটময় সময় হুসেইন মুহমঞ্চদ এরশাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগের অবস্থান থেকে ফিরে এসে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দেশের জনসাধারণের প্রত্যাশাকে পূরণ করেছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বিবৃতিতে চট্টগ্রামের ৫৫০ জন আলেম এরশাদকে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে হুসেইন মুহম্মদ এরশাদ আল্লামা শফির দোয়া নেওয়ার জন্য হাটহাজারীতে গিয়েছিলেন। কদিন পর বাবুনগরী বলেছিলেন, এরশাদ দোয়া নয়, বদদোয়া নিয়ে গেছেন।