এরশাদের আজীবন চেয়ারম্যান থাকা নিয়ে প্রশ্ন জাফরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদের আজীবন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
গতকাল সোমবার এক বিবৃতিতে কাজী জাফর আহমদ এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, এরশাদ আমৃত্যু দলের চেয়ারম্যান থাকলে ২০০৬ সালে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলেন কীভাবে? সুতরাং তিনি ইচ্ছা করলে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারেন এবং তা তাঁর পক্ষে সম্ভব। ‘আমি যত দিন জীবিত আছি, আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান। আমি জীবিত থাকতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় কী করে?’—গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এরশাদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন কাজী জাফর।