এরশাদের আপিলের শুনানি ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির এক মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের করা আপিল শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। শুনানির দিন ধার্যের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে দুই যুগ আগে করা এরশাদের আপিল শুনানির দিন ধার্যের জন্য গত ২২ আগস্ট আবেদনটি করেছিল দুদক।
১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি এরশাদের বিরুদ্ধে মামলাটি হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলায় তাঁর তিন বছরের সাজা হয়।