এরশাদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এবং দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা আশা করছেন, অন্য যে দলগুলো মনোনয়নপত্র জমা দিয়েছে, তারাও তা প্রত্যাহার করে নেবে।
একই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল স্থগিত করতে এবং সরকারকে একতরফা নির্বাচন থেকে সরে আসার জন্য আহ্বান জানান বিএনপির মুখপাত্র।