প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন না করার ঘোষণাকে ‘ইতিবাচক দৃষ্টিতে’ দেখছে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন নতুন ‘জাতীয় পার্টি’। তারা বলেছে, এর মাধ্যমে তাদের আংশিক বিজয় হয়েছে। গতকাল মঙ্গলবার এরশাদকে বাদ দিয়ে গঠন করা ‘জাতীয় পার্টির’ সভাপতিমণ্ডলীর আহ্বায়ক কমিটির সভায় নেতারা এ অভিমত প্রকাশ করেন। তবে তাঁরা এ-ও বলেন, ১৩ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন বর্জন ও মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সভায় সভাপতিত্ব করেন কাজী জাফর আহমদ। সভায় ৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন ও ১৮ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এর আগে দলের সভাপতিমণ্ডলীর ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।