এরশাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়া ও মুক্তিযোদ্ধা হত্যার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রকাশ্যে বিচার ও শাস্তি হওয়া উচিত। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
গত রোববার এক বিবৃতিতে জিয়াউদ্দিন আহমেদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন বঙ্গবন্ধুকে সপরিবারে এবং অসংখ্য সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা হত্যার সিঁড়ি বেয়ে।