এরশাদের বাসায় ফারুক ও রাজ্জাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা ফারুক খান ও আব্দুর রাজ্জাক গতকাল শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা ঢাকা দক্ষিণ সিটিতে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদকে বসে পড়তে বলার জন্য এরশাদকে অনুরোধ করেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
ফারুক খান ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। আর আব্দুর রাজ্জাক দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের সমন্বয়ক।