এরশাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান গত বৃহস্পতিবার রাতে ওই মামলা করেন। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এরশাদ।
এই বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, ‘আমরা ডাকযোগে নির্বাচনী ব্যয়ের হিসাব পাঠিয়েছিলাম। সেটা রিটার্নিং কর্মকর্তা পাননি। এরপর হাতে হাতে পাঠিয়েছি। সেটা পেতে দেরি হয়েছে। গতকাল রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি প্রাপ্তি স্বীকার করেছেন।’