এরশাদের বিরুদ্ধে ১৮ বছর আগের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৮ বছর আগে দায়ের করা রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আবদুল মজিদ মামলার বাদী, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন কর্মকর্তা আলী হায়দারের আংশিক জবানবন্দি গ্রহণ করেন। এ সময় এইচ এম এরশাদ আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী বছরের ২০ জানুয়ারি।