এরশাদের বিষয়ে অপেক্ষা করতে বললেন তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে অপেক্ষা করতে বলেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, ‘এরশাদ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁদের (জাতীয় পার্টি) সবাই অবহিত নন। অনেকের সঙ্গে কথা বলে সেটা জেনেছি। সুতরাং অপেক্ষা করেন, দেখেন।’
তাহলে একতরফা নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একতরফা হবে কেন। ১১ শ প্রার্থী হয়েছেন।’
এমন পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য হয় ভোটারের সংখ্যার ওপর। তা ছাড়া নির্বাচনের বিকল্প কী আছে। তবে আমরা এখনো চাই, বিএনপি জোট নির্বাচনে অংশ গ্রহণ করুক।’
ড্যান ডব্লিউ মজীনার সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাত্। বিদেশি বন্ধুরা সব দলের অংশ গ্রহণে নির্বাচন চায়। তবে একই সঙ্গে তাঁরা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে মজীনা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।