এরশাদের বোনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বোন মরিয়ম বেগম (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ রোববার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদে মরিয়ম বেগমের জানাজা হবে। এরপর তাঁকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মরিয়ম বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।