এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেছেন প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে দলের একদল প্রতিনিধি আজ বুধবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন। এ কাজে তাঁরা সেখানে ‘সহযোগিতা’ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কিছু জানায়নি।

এরশাদের ব্যক্তিগত সহকারী খালেদ আক্তার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেছেন। কিন্তু সেখানে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’