এরশাদের মামলা আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা বাকি সাক্ষীদের সাক্ষ্য নিতে নির্দেশনা চেয়ে দুদকের করা আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আদেশের দিন ধার্য রয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার শুনানি নিয়ে এ দিন ঠিক করেন। আইনজীবী সূত্র বলেছে, যুক্তিতর্ক পর্যায়ে থাকা এই মামলার অভিযোগপত্রে প্রসিকিউশন (দুদক) পক্ষে সাক্ষী হিসেবে ৩৮ জন ছিল। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সাক্ষ্য সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এ অবস্থায় বাকিদের সাক্ষ্য নিতে যুক্তিতর্ক পর্যায় থেকে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে নিয়ে আসতে বিচারিক আদালতে আবেদন করে দুদক। এ আবেদন ৭ নভেম্বর বিচারিক আদালতে খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত রোববার রিভিশন আবেদন করে দুদক।