জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিকেল চারটায় জেলা জাপার কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করেছেন দলটির স্থানীয় নেতারা।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাপার সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম। তিনি বলেন, এইচ এম এরশাদ রাজনৈতিকভাবে আর কোনো দিন যেন প্রতিষ্ঠিত হতে না পারেন, সে জন্য বিএনপি ও আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় দায়ের করা মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। বিগত বিএনপি সরকার ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ জাপা চেয়ারম্যানের মামলা প্রত্যাহার হয়নি।
সংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাপার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন, জেলা জাপার সদস্য নজরুল ইসলাম প্রমুখ।