এরশাদের মিষ্টি কথায় মানুষ বিভ্রান্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোট বলেছে, ‘দালালি’ করতে গিয়ে বি. চৌধুরী, কাদের সিদ্দিকীদের কাছে এরশাদ ধরা খেয়েছেন। মানুষ তাঁর মিষ্টি কথায় বিভ্রান্ত হবে না।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল রোববার বিবৃতিতে এ কথা বলেন। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে গতকাল এরশাদের সাক্ষাৎ করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও সমালোচিত চরিত্র হচ্ছেন এরশাদ। তিনি কারও বার্তা পৌঁছে দিতে হেফাজতের আমিরের কাছে গেছেন, নাকি “দোয়া নাটক” করে অন্য কিছু করতে চাইছেন—তা আমরা জানি। তাঁর এ সাক্ষাৎ আওয়ামী লীগের কোনো কৌশলী ছক হোক বা তাঁর নিজস্ব পরিকল্পনা হোক—হেফাজত নিজ পথেই এগিয়ে যাবে।’
বিবৃতিতে বলা হয়, চারদলীয় জোট, মহাজোটসহ সব ঘাটে পানি খাওয়া এরশাদ নতুন জোট গঠন করার কথা বলেছেন।