এরশাদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহমঞ্চদ এরশাদের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল রোববার লালমনিরহাট জেলা জাপার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে জেলা শহরের বিডিআর রোডের জাপা কার্যালয় থেকে নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে তাঁরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হন।

এতে সভাপতিত্ব করেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন। সভায় বক্তব্য দেন সদর উপজেলা জাপার সভাপতি আকবর ঈমান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, পৌর জাপার সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

সভায় বক্তারা জানান, জাপার চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ বর্তমান তফসিলে দশম জাতীয় সংসদ নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাঁকে কয়েক দিন থেকে সিএমএইচে চিকিৎসার অজুহাতে আটক রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন জানা সত্ত্বেও তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না। অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়া না হলে জাপা লালমনিরহাট থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে সরকারবিরোধী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট-১ আসন থেকে এরশাদের এবং লালমনিরহাট-৩ আসন থেকে জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহামঞ্চদ (জিএম) কাদেরের প্রার্থিতা প্রত্যাহার করেননি। আবেদন যথাযথভাবে হয়নি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা তা বহাল রেখেছেন।