এরশাদের রাজনৈতিক সচিব সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক সচিব সুনীল শুভ রায়কে অব্যাহতি দিয়ে পরে তা প্রত্যাহার করা হয়েছে।
জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, সুনীল শুভ রায়ের বিরুদ্ধে সম্প্রতি কিছু অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে এরশাদ সুনীল শুভ রায়ের অব্যাহতিপত্রে সই করেন। গতকাল মঙ্গলবার সকালে সুনীল শুভের হাতে অব্যাহতির চিঠি পৌঁছানো হয়। পরে জাপার সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যদের মধ্যস্থতায় অব্যাহতিপত্রটি প্রত্যাহার করে নেওয়া হয়।