এরশাদের সঙ্গে দেখা করলেন রওশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে দেখা করেছেন তাঁর স্ত্রী রওশন এরশাদ।
জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রওশন এরশাদ সিএমএইচে যান। তিনি সেখানে ২৫ মিনিটের মতো ছিলেন।
পার্টির একটি সূত্র জানিয়েছে, রংপুর জেলা ও মহানগরের ভেঙে দেওয়া কমিটি পুনর্বহালের জন্য এরশাদকে অনুরোধ করেছেন রওশন।
গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিগুলো ভেঙে দেওয়া হয়।