এরশাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ ও পঙ্কজ শরন
এইচ এম এরশাদ ও পঙ্কজ শরন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন আজ বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বিকেল চারটার দিকে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এ সাক্ষাৎ হয়। প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁরা। জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাত্কালে এরশাদ ও শরনের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে দলের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, সদ্যসমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনসহ আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি নির্বাচন বিষয়েও আলোচনা হয়।