এরশাদের সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।সংশ্লিষ্ট সূত্র জানায়, আনোয়ার হোসেন রাত সাড়ে আটটার দিকে এরশাদের বারিধারার বাসভবনে যান। সেখানে তাঁদের মধ্যে ১৫-২০ মিনিট বৈঠক হয়। বৈঠকে অন্য কোনো নেতা ছিলেন না।আনোয়ার হোসেন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচন, গাজীপুর নির্বাচন, সীমানা পুনর্নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।