এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গতকাল বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে তাঁর বারিধারার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়ে আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বাসস।