এরশাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র সালাহউদ্দিন আহমদ সরকারকে নির্বাচনী তফসিল স্থগিত করে একতরফা নির্বাচন থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্য যে কয়েকটি দল মনোনয়নপত্র দাখিল করেছে, তারাও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে।

আজ দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দেন এইচ এম এরশাদ। এরশাদ জানান, সব দল নির্বাচনে গেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলেছিলেন। এখন যেহেতু সব দল নির্বাচনে যাচ্ছে না, তাই তিনিও যাবেন না। জাতীয় পার্টির যেসব সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান তিনি।