এরশাদের 'ইউটার্ন' অন্তর্ঘাতমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরশাদের ‘ইউটার্ন’ (পল্টি খাওয়া) রাজনৈতিক অন্তর্ঘাতমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীদের নামসহ নির্বাচনকালীন মন্ত্রিসভার যে গেজেটটি প্রকাশিত হয়েছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত মন্ত্রীদের শপথ বহাল থাকবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।