এরশাদের 'মুক্তি'র দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘মুক্তি’র দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছে শেরপুর জেলা জাতীয় পার্টি।
জেলা শহরের খরমপুরে অবস্থিত দলের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন।
লিখিত বক্তৃতায় ইলিয়াছ উদ্দিন বলেন, সরকার অসুস্থতার অজুহাত দেখিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে হয়রানি করছে; যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
ইলিয়াছ আরও বলেন, দেশের গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে এনে দেশব্যাপী শান্তিরক্ষার স্বার্থে অবিলম্বে এরশাদকে মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।