এল আর গ্লোবালের সম্প্রসারিত শাখার প্রেসিডেন্ট রিয়াজ ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এল আর গ্লোবাল ব্যবসায়িক কার্যক্রম দক্ষিণ এশিয়ায় সম্প্রসারণের লক্ষ্যে তাদের শ্রীলঙ্কাভিত্তিক এল আর গ্লোবাল লঙ্কা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে রিয়াজ ইসলামকে নিয়োগ দিয়েছে। তিনি একই সঙ্গে প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা। এল আর গ্লোবালের প্রধান নির্বাহী ডন লা’গুয়ারডিয়া বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমাদের বাজার সম্প্রসারণে রিয়াজ ইসলাম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছেন। তাই তাঁকে অন্যান্য আঞ্চলিক দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শ্রীলঙ্কা শাখার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’ বিজ্ঞপ্তি।