এল স্যামসাং চ্যাম্প ডিলাক্স
স্যামসাং চ্যাম্প (C3303) এবং স্যামসাং চ্যাম্প ডুয়োস (E2652) এর সফল বিপণনের পর বাংলাদেশের বাজারে স্যামসাং মোবাইল নিয়ে এসেছে স্যামসাং চ্যাম্প ডিলাক্স (C3312)। মেটালিক সিলভার কালারের এই ফোনটি ফেসবুক, টুইটারের জন্য নেটিভ অ্যাপস্ দেবে সোশ্যাল ফিডস এবং ট্যুইটসের ক্ষেত্রে বিরতিহীন যোগাযোগের সুযোগ। স্যামসাংয়ের চ্যাটঅন মাল্টি আইএম ফিচারের মাধ্যমে ফোন নম্বরভিত্তিক ৫০ জন পর্যন্ত বন্ধুর সঙ্গে একসঙ্গে গ্রুপ চ্যাটিং করা যাবে। আর অপেরা মিনি দেবে সহজ ও স্বাচ্ছন্দ্যময় ওয়েব ব্রাউজিং। অ্যাডভান্সড ই-মেইল অ্যাপ্লিকেশন সেট-আপ করাও সহজ হবে।স্মার্টফোনের ইন্টারফেসের আদলে তৈরি স্যামসাং চ্যাম্প ডিলাক্সের আরও ফিচারের মধ্যে রয়েছে ২.৮ ইঞ্চি বিশিষ্ট বিশাল টাচ স্ক্রিন, ১.৩ এমপি ক্যামেরা (ভিডিও রেকর্ডিংসহ), এমপি৩/এমপি৪ প্লেয়ার, ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট, ৩.৫ এমএম ইয়ার জ্যাক, এসএনএস লিঙ্ক, স্টাইলাস পেন, অ্যাকটিভ সিংকসহ ই-মেইল, এফএম রেডিও (রেকর্ডিংসহ), ইউএসবি ২.০ এবং ১০০০ মিলি অ্যাম্প ব্যাটারি। এ ছাড়া রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। দুটো সিমকার্ডই ইনকামিং কলের ক্ষেত্রে স্ট্যান্ডবাই থাকে। বিজ্ঞপ্তি।