এল ৬টি নতুন জেব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চিড়িয়াখানায় যোগ হলো নতুন ছয়টি জেব্রা। জেব্রাগুলোকে বহনকারী কার্গো উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায় সোমবার। ৪৮ লাখ টাকায় কেনা জেব্রাগুলো আনা হয়েছে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে। এগুলোর মধ্যে চারটি পুরুষ ও দুটি স্ত্রী। প্রতিটির বয়স এক বছর। মঙ্গলবার জেলা প্রশাসন জেব্রাগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং জনসাধারণের উন্মুক্ত করে দেয়। জেব্রাগুলো রাখার জন্য খাঁচা মেরামত ও রং করা হয়েছে। একসঙ্গে সব কটি জেব্রা খাঁচায় ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, খাচ্ছে—দাপাদাপির পর ক্লান্ত হয়ে চৌবাচ্চা থেকে পানিও পান করছে। ছবিগুলো মঙ্গলবারের।

জেব্রাদের জন্যই খাঁচার রঙিন বেষ্টনীতে লাগানো হয়েছে নানা রঙের বেলুন ও ফিতা।
জেব্রাদের জন্যই খাঁচার রঙিন বেষ্টনীতে লাগানো হয়েছে নানা রঙের বেলুন ও ফিতা।
সব কটি জেব্রা একসঙ্গে চলাফেরা করছে। চলছে একটি আরেকটির গা ঘেঁষে।
সব কটি জেব্রা একসঙ্গে চলাফেরা করছে। চলছে একটি আরেকটির গা ঘেঁষে।
একসঙ্গেই চলছে খাওয়াদাওয়া। যেন ছয় ভাইবোন।
একসঙ্গেই চলছে খাওয়াদাওয়া। যেন ছয় ভাইবোন।
এখনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। চোখে ভয়ের ছায়া।
এখনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। চোখে ভয়ের ছায়া।
ছোট ছোট আদুরে জেব্রাগুলো।
ছোট ছোট আদুরে জেব্রাগুলো।
পিপাসা মিটিয়ে নিচ্ছে জেব্রাগুলো।
পিপাসা মিটিয়ে নিচ্ছে জেব্রাগুলো।
নতুন অতিথিদের সঙ্গে সেলফি।
নতুন অতিথিদের সঙ্গে সেলফি।