প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ছয়টি কুইজের মধ্যে একটি এসএমএস কুইজের আয়োজন করে প্রথম আলো। ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজের আয়োজন ছিল বাংলাদেশের সব খেলায়। এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচেও এই কুইজের আয়োজন ছিল। সব মিলিয়ে সাত দিনে সাতজন বিজয়ী সাতটি ৩২ ইঞ্চি ট্রান্সটেক এলইডি টিভি জিতে নেন। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সাথীরা জাকির জেসি। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) আরশাদ হক ও মার্চেন্ডাইজিং ম্যানেজার সায়ফুস শাহেদিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি।