এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালে অনুষ্ঠিত এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৫৯ দশমিক ৭৬ শতাংশ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ হাজার ৯৭ জন শিক্ষার্থী এলএলবি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন দুই হাজার ৫১ জন। কোনো পরীক্ষার্থীই প্রথম শ্রেণী পাননি। ৩৭৩ জন দ্বিতীয় শ্রেণী এবং দুই হাজার ৬৭৩ জন তৃতীয় শ্রেণী পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার ফল জানা যাবে।