প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিসেনারস অ্যান্ড স্পিকারস ফোরাম (এলএসএফ) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কিল ডেভেলপমেন্ট ফোরামের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএসএফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম মাইনুদ্দিন, ইউআইইউর উপাচার্য ড. এম রেজোয়ান খান, বেঞ্চমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার, এসিআই লজিস্টিক লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং এলএসএফের উপদেষ্টা আনোয়ার এহতেশাম খন্দকার। বিজ্ঞপ্তি।