এলজি ইলেক্ট্রনিএক্সের নতুন ইউজার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে স্থানীয় পরিবেশক র‍্যাংগস ইলেক্ট্রনিক্সকে সঙ্গে নিয়ে নতুন ইউজার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়েছে এলজি ইলেক্ট্রনিক্স।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের অধীনে গ্রাহকেরা পণ্য কেনার আগেই ১০ দিনের জন্য এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ পাবেন। ট্রায়ালটি সন্তোষজনক হলে গ্রাহক সম্পূর্ণ মূল্য পরিশোধের মাধ্যমে পণ্যটি কিনতে পারবেন।

এলজি ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক পিটার কো এবং র‍্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন। তাঁরা জানান, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই ক্যাম্পেইন চালু থাকবে।

পিটার কো বলেন, 'এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ারে আছে চমৎকার কিছু ফিচার যা পানিকে বিশুদ্ধকরণের নিশ্চয়তা দিচ্ছে।'

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার কিনলে পাওয়া যাবে গ্রাহক-বান্ধব মেইনটেন্যান্স প্যাকেজ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকেরা ডিভাইসটি কেনার প্রথম বছরে সর্বোচ্চ তিনবার বিনামূল্যে মেইনটেন্যান্স সুবিধা পাবেন। এছাড়া দ্বিতীয় বছর থেকে সাশ্রয়ী মূল্যে এই সুবিধা পাওয়া যাবে।