প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজি মাল্টি ভি এয়ার কন্ডিশনিং সিস্টেমের সম্মেলন গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান স্বাগত ভাষণ দেন। এ অনুষ্ঠানে এলজি সিঙ্গাপুর অফিসের ব্যবস্থাপনা পরিচালক স্কট জ্যাং, ইনস্টিটিউশন অব আর্কিটেকটস বাংলাদেশের প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন, বাটারফ্লাইর পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের অনেক স্বনামধন্য স্থপতি, প্রকৌশলী, ডেভেলপার এবং এলজি ও বাটারফ্লাইর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।