এলজি মাল্টি ভি এয়ারকন্ডিশনিং সিস্টেমের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজি মাল্টি ভি এয়ারকন্ডিশনিং সিস্টেমের সম্মেলন গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান। পরিবেশবান্ধব এবং ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির এলজি মাল্টি ভি এয়ারকন্ডিশনিং সিস্টেম বাংলাদেশে বাজারজাত করেছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি সিঙ্গাপুর অফিসের ব্যবস্থাপনা পরিচালক স্কট জ্যাং, ইনস্টিটিউশন অব আর্কিটেকটস বাংলাদেশের প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন, বাটারফ্লাইয়ের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মুস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি