এলজিআরডি মন্ত্রণালয় ও দপ্তরগুলো ৩০ মার্চ খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণকে সেবা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব সরকারি দপ্তর ৩০ মার্চ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। এ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিভাগ দুটির অধিদপ্তর ও পরিদপ্তরের অধীন সংস্থাসহ ইউনিয়ন, উপজেলা ও থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব সরকারি দপ্তর এ সময় খোলা থাকবে। তথ্য বিবরণী।