এলজিইডির জমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের লম্বরী পর্যটন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জমি দখল করে স্থানীয় বাসিন্দা মোহামঞ্চদ আলম, শরিফ হোসেন, নাজির হোসেন, মোহামঞ্চদ হোসেন, কামাল হোসেন ও ফরিদ আহমদের বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের লম্বরী সৈকত এলাকার গাইডওয়ালের কিছু অংশ ভেঙে জমির মাঝখানে পলিথিন ও বাঁশ দিয়ে একটি বসতঘর নির্মাণ করছেন মোহামঞ্চদ আলম, শরিফ হোসেন, নাজির হোসেন, মোহামঞ্চদ হোসেন, কামাল হোসেন ও ফরিদ আহমদ নামের কয়েক ব্যক্তি।
এ সময় মোহামঞ্চদ আলম, শরিফ হোসেন ও মোহামঞ্চদ হোসেন বলেন, তাঁদের বাবার মালিকানাধীন জমি এটা। তাই একটি বসতঘর নির্মাণ করছেন। জমিটি দীর্ঘদিন ধরে এলজিইডি অবৈধভাবে দখলে নিয়ে কাঁটাতারের ঘেরা ও গাইডওয়াল দিয়ে রেখেছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে ৭ মার্চ টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসে ২৩৭ নম্বর সাফ কবলা মূলে সদর ইউনিয়নের বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে বাদশা মিয়া ও তাঁর ছেলে মোহামঞ্চদ আলমের মালিকানাধীন লেঙ্গুরবিল মৌজার ১০২৮ নম্বর বিএস খতিয়ানের ৭১৪৫, ৭১৪৬ ও ৭১৫৬ দাগের ৩০ শতক জমি ক্রয় করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৌশল অধিদপ্তরের পক্ষে নির্বাহী প্রকৌশলী কক্সবাজারের নামে দলিল সম্পাদন করা হয়।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সদর ইউনিয়নের লম্বরী পর্যটন এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নামে ওই এলাকায় প্রায় ২০ একর জমি রয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রকৌশলী মো. আমিন উল্লাহ সরকারি জায়গা দখল, গাইডওয়াল ভেঙে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মো. আলম, শরিফ হোসেন, নাজির হোসেন, মোহামঞ্চদ হোসেন, কামাল হোসেন ও পলানপাড়ার ফরিদ আহমদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ জানান, সরকারি স্থাপনা ভেঙে অবৈধভাবে জমি দখল করে বসতঘর নির্মাণের একটি অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।