এলজিইডির বগুড়া কার্যালয়ের প্রকৌশলীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুনির হোসেনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে ১ জানুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে বদলি করে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাস জানান, মুনির হোসেন তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। এই কারণ এবং সুষ্ঠুভাবে কার্যালয় পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে (মুনির হোসেন) বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে গত ১ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. মহসীন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় মুনির হোসেনকে রাঙামাটির লংগদু উপজেলা কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে তাৎক্ষণিক বদলি ও ৩ তারিখে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।