এলজিসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গতকাল শুক্রবার বিকেলে একটি এলজি ও ছয়টি গুলিসহ সুজন দাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক সুজন পটিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের তপন দাসের ছেলে। বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।