এলডিপির মহাসচিব হলেন রেদোয়ান আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদকে দলের মহাসচিব করা হয়েছে। এ ছাড়া দলটির সাবেক মহাসচিব জাহানারা বেগমকে করা হয়েছে নির্বাহী সভাপতি।জানতে চাইলে গতরাতে এলডিপির সভাপতি অলি আহমদ প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এলডিপির একটি সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলনে ১৮ দলীয় জোটের শরিক হিসেবে কর্মসূচি সক্রিয়ভাবে পালন করা এবং সংগঠনকে আরও জোরদার করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়।